Posts

Showing posts from December, 2017

কোলকাতা নয় যোব চার্ণকেরঃ

সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ গঠিত হওয়ার পর পরিষদ যেসব কাজ করেছেন সেগুলির মধ্যে অন্যতম হল কলিকাতা উচ্চ আদালতের রায়ে ১৬৯০ খ্রিঃ ২৪শে আগস্ট কলিকাতার জন্মতারিখকে অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে নস্যাৎ করা ।     এই অসত্যের অপমৃত্যু ঘটানোর জন্য কোলকাতার সাবর্ণ রায় চৌধুরী পরিবার প্রশংসার দাবি রাখে। জলা – জঙ্গলাকীর্ণ নিম্ন বঙ্গ ক্রমশ সমতট বা সমভূমিতে পরিণত হওয়ার প্রায় প্রথমাবস্থা থেকেই সাবর্ণ বংশধরগণ বিজ্ঞানসম্মতভাবে জমি ভরাট করে বসতি , ব্যাবসা এবং চাষাবাদের প্রচলন করেছেন।করেছেন।সাবর্ণ রায় চৌধুরীর বংশধরগণ বিশেষ উদ্দ্যোগী হয়ে হালিশহর , নিমতা , বিরাটি , দমদম , বরানগর , কলিকাতা – গোবিন্দপুর – সুতালুটা ( সুতানুটি ) র প্রাণ প্রতিষ্ঠা করেছেন। দমদমের কাছারিবাড়ী , লালদিঘির কাছারিবাড়ী , লালদিঘির নামকরণ , বড়িশার কাছারিবাড়ী , কালীক্ষেত্র বা কালীঘাটের কালীর মহিমা প্রচার , হালদারদের পুরোহিত হিসাবে নিয়োগ এই সবই যোব চার্ণকের আগের সময়ের উন্নতির প্রমাণ।কোন জীব বা প্রাণী অথবা কলকারখানার উৎপন্ন কোন ...